বিয়ে বাড়িতে ব্যবহৃত সরকারি গাড়ি!

“গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল” স্টিকার লাগান একাধিক গাড়ি ব্যবহৃত হচ্ছে বিয়ে বাড়িতে । এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে । মঙ্গলবার রাতে রায়গঞ্জের এক বিয়ে বাড়িতে দেখা গেল এমনই এক ছবি ।

মঙ্গলবারের ঘটনায় দেখা যায় সরকারি স্টিকার লাগান এমন ৫টি গাড়িতে বিয়ের পোস্টার লাগান রয়েছে । এরপর গাড়ির চালকদের প্রশ্ন করা হলে তারা স্বীকার করেন, সংশ্লিষ্ট গাড়িগুলি পাবলিক গাড়ি যা বিয়ে বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে । তবে সরকারি স্টিকার লাগানোর বিষয় নিয়ে তাঁদের প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন গাড়িগুলির চালকরা ।

সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পরবর্তীতে বিয়ের স্টিকারগুলোও ছিঁড়ে ফেলা হয় । তবে বিয়ে বাড়ির কাজে যে ওই গাড়িগুলো ব্যবহৃত হচ্ছিল তা মেনে নিয়েছেন চালকরা । একই সঙ্গে তাঁরা এদিন মেনে নিয়েছেন গাড়িগুলির মালিকের বাড়ি রায়গঞ্জে ।

তবে এভাবে সরকারি স্টিকার লাগান গাড়ি বিয়ে বাড়ির কাজে ব্যবহার করা যায় কি না এই বিষয়ে প্রশ্ন করা হয় জেলা মহকুমা শাসক কিংশুক মাইতিকে । তাঁর কাছে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সরকারি দফতরে কোন পাবলিক গাড়ি ভাড়া খাটলে সেই গাড়ি বাইরে ব্যবহার করা উচিৎ নয় । পাশাপাশি ওই গাড়িগুলির নম্বরগুলো খতিয়ে দেখে সমস্ত ঘটনা নিয়ে তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube