বুধবার কলকাতায় রয়েছে অমিত শাহের প্রতিবাদ সভা । তাই সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন যানবহনের মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছেন ।
বিজেপির এই প্রতিবাদ সভার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির পক্ষ থেকে করা হয়েছে ক্যাম্প । এদিন প্রতিবাদ সভায় যাওয়া গাড়িগুলিতে তুলে দেওয়া হয় খাবার ও জল । বাস ও ট্রেনে চেপে কলকাতার পথে রওনা দিয়েছেন সমর্থকরা । ভগবানপুর ও চন্ডীপুর এলাকার বিজেপি নেতা কর্মী ও বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত সাধারণ মানুষজন যোগদান করতে চলেছেন এই সভায় ।
অন্যদিকে পশ্চিম বর্ধমান থেকেও রওনা দিয়েছেন বিজেপি সমর্থকরা । কলকাতায় শাহীসভায় যোগ দিতে পশ্চিম বর্ধমান থেকে বিজেপির নেতাকর্মীরা রওনা দিলেন ট্রেনে। ব্যানার, পোস্টার নিয়ে তারা সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন । ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দিতে দিতে তারা ট্রেনে ওঠেন এদিন ।
অপরদিকে উত্তর ২৪ পরগনার বিজেপির কর্মী সমর্থকরা ট্রেনে করেই যাচ্ছেন ধর্মতলায় অমিত শাহের সভায় । গোবরডাঙ্গা এবং হাবরা স্টেশনে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় । কিছু সময় বাদেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভা শুরু হতে চলেছে কলকাতায় ।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর ২৪ পরগনার জেলার গোবরডাঙ্গা এবং হাবরার বিজেপির কর্মী সমর্থকরা ট্রেনে করেই দলীয় পতাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

