।। স্বর্ণালী মান্না ।।
বুধবার ধর্মতলায় অমিত শাহ-র মেগা সভা । সভাস্থলে কার্যত জনজোয়ার । দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বেলা ১টা ৫০ মিনিট নাগাদ উপস্থিত হলেন মঞ্চে ।
সভাস্থলে পৌছতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বিজেপির নেতৃত্বরা । মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ ভারতী ঘোষও । ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া বার্তায় তোপ দাগলেন শুভেন্দু অধিকারী । গতকাল বিধানসভায় সাস্পেনশনের ঘটনা তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সাস্পেন্ড করার আহ্বান দেন তিনি । পরবর্তীতে মঞ্চে বক্তব্য রাখেন, সুকান্ত মজুমদার । তিনিও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য সরকারকে । বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
মঞ্চে উঠেই অমিত শাহ স্মরণ করলেন কবিগুরুকে, প্রণাম জানালেন নেতাজিকেও । শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়কে স্মরণ করে নিজের বক্তৃতা শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি জানান, যে বাংলায় শিক্ষা, নীতি, স্বাস্থ্য, সংস্কৃতি গড়ে ওঠে সেই বাংলাকে শেষ করে দিয়েছেন দিদি । গ্যাস শৌচালয়, আনাজ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ২০১৪ সালে তিনি এসেছিলেন তৃণমূলকে সরানোর জন্য; আর বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা তা পারবেন । এদিন সভামঞ্চ থেকে তাঁদের ধন্যবাদ জানালেন শাহ ।
পাশাপাশি তিনি আরও জানান, ভারতের পতাকা চন্দ্রযানের মাধ্যমে চাঁদে পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; রাম মন্দিরের ভূমি পুজো করেছেন প্রধানমন্ত্রী । আগামী বছর উদ্বোধন করা হবে সেই রাম মন্দিরের । অন্যদিকে তিনি বলেন, বাংলায় রাজনীতির কারণে ২১২ জন বিজেপি কর্মী খুন হয়েছে । তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী বিজেপি কর্মী সমর্থকদের খুন করেছেন; যার বদলা দেশ ও বাংলার মানুষ নেবে ভোটে । রাজনৈতিক হত্যার বদলা নেবে ভোট বাক্সে ।
একই সঙ্গে উঠে আসে দুর্নীতি প্রসঙ্গ । অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতি মামলায় জেলে রয়েছেন । কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এদেরকে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক । এদিনের সভায় বাদ যায়নি CAA প্রসঙ্গও । অমিত শাহের স্পষ্ট প্রশ্ন: যে রাজ্যে এত অনুপ্রবেশকারী রয়েছে, সেখানে বিকাশ কী করে হবে? তিনি বলেন, এই বিষয়ে বাংলার পুলিশ চুপ করে রয়েছে । সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় CAA, NRC নিয়ে চুপ করে রয়েছেন । স্বরাষ্ট্রমন্ত্রী জানান, CAA লাগু হবে বাংলায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

