শাহ-এর অপেক্ষায় আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে শহর

ভিক্টোরিয়া হাউজের সামনে ২৯ শে নভেম্বর বুধবার বিজেপির মেগা জনসভা । যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন সেই জায়গাতেই সভা সারছে বিজেপি । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন সেই সভায় । তার আগেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা কলকাতা শহরকে ।

বুধবার সভার জন্য লালবাজারের তরফ থেকে কড়া ব্যাবস্থা নেওয়া হয়েছে । বিজেপির লালবাজারে দেওয়া তথ্য অনুয়ায়ী হিন্দ সিনেমার সামনে থেকে এস এস ব্যানার্জি ধরে মিছিল আসবে।

• হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল আসবে

• হাওড়া থেকে হাওড়া ব্রিজ ধরে পোদ্দার কোর্টের পাশ দিয়ে গনেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে সভা মঞ্চে আসবে

• শিয়ালদহ স্টেশন থেকে মৌলালী হয়ে এস এন ব্যানার্জি দিয়ে সভাস্থল

• ১০০০ পুলিশ থাকবে সভা স্থলের আশপাশে । এছাড়াও অমিত শাহের রাস্তা সহ একাধিক জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন থাকবে।

• ৬ টি জোনে ভাগ করা হচ্ছে। প্রতিটি জোনে ১ জন করে ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার , বহুতলেও মোতায়েন থাকবে পুলিশ।

• যুগ্ম কমিশনার পদমর্যাদা না অফিসার ১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার ৬ জন।

• এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার থাকবে।

• এজেসি বোস রোড, এপিসি রোড, বিবি গাঙ্গুলি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রেড রোড, স্ট্রিট রোড খোলা থাকবে সাধারণের জন্য।

• বিজেপির পুলিশকে দেওয়া তথ্য অনুয়ায়ী ১০ হাজার লোকের জমায়েত হবে ।

সভা চলাকালীন যান চলাচল বিঘ্নিত হলেও সাধারন মানুষের অসুবিধার কথা মাথায় রেখে যথার্থ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube