।। স্বর্ণালী মান্না ।।
আবারও শিরোনামে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় । এবারও সেই র্যাগিং তির! দীর্ঘদিনের অত্যাচারের জেরে হস্টেল চত্বর ছাড়তে বাধ্য হলেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক পড়ুয়া । নাম গোপন রেখে ইমেইল মারফত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে র্যাগিংয়ের অভিযোগ জানিয়ে নিজের বাড়ি ফিরে যান তিনি ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে আবারও উঠল র্যাগিংয়ের অভিযোগ । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পড়ুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি লেখে । চিঠি থেকে জানা গিয়েছে, প্রথম বর্ষের সেই পড়ুয়াকে মেস কনভেনর করা হয় । নতুন আবাসিক হওয়ার কারণে কিছু সমস্যার সম্মুখীনও হতে হয় তাঁকে । তাঁর দাবি, খাবার নিয়ে অভিযোগ থাকলে তাঁকে নানা ভাবে হেনস্থা করা হত তাঁকে । তিনি আরও জানান, তাঁকে বাদ দিয়ে জেনেরাল বডি-র একটি মিটিংও করা হয় ।
পাশাপাশি তিনি চিঠি আরও জানিয়েছেন, তাঁকে কনভেনর পদ থেকে সরিয়ে দিয়েও সমস্যার সমাধান হয়নি । হস্টেলে তাঁর সাথে খারাপ ব্যবহারও করা হত । একই সঙ্গে চলত অকথ্য ভাষায় আক্রমণ । এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি মারফত গোটা ঘটনাটি জানাতে বাধ্য হন সেই ছাত্র ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, এই ধরণের ঘটনার জেরে হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছেন না আবাসিক ছাত্ররা । তাঁদের দাবি, এভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয় । দর্শন বিভাগের পড়ুয়া আপাতত হোস্টেল ছেড়ে নিজের বাড়িতে গিয়ে রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

