মিড ডে মিল নিয়ে অব্যাহত অসতর্কতা

দু’টি পৃথক ঘটনাস্থল, দু’টি পৃথক ঘটনা । তবে দু’টি ক্ষেত্রেই ভুক্তভোগী শিশুরা । একদিকে অশোকনগরের অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের খাবারে মিলল পোকা । আবার অন্যদিকে রায়গঞ্জের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক’দিন আগের খাবার দেওয়ার চেষ্টা করা হল শিশুদের ।

উত্তর ২৪ পরগনার অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের রান্না করা খিচুড়ির মধ্যে থেকে মিলল বিষাক্ত চ্যালা (বিছে) পোকা । মঙ্গলবারের এই ঘটনার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ ‌। অশোকনগরের হিজলিয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে গেল এমনই এক ঘটনা ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মীর সাফাই, গরম খাবারে ওই পোকা (বিছে) পড়েছে, তাই খুব একটা ক্ষতি নেই; গরমে বিষ কেটে গিয়েছে । এরপরই অঙ্গনওয়াড়ির ওই কর্মী সেরিনা খাতুনকে এই কেন্দ্রের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান অভিভাবকরা । তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে হাবরা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে স্থানীয়রা একটি অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, শনিবারের রান্না করা খিচুড়ি বেঁচে যাওয়ায় সোমবারের খিচুড়ির সাথে তা মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয় রায়গঞ্জের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । রায়গঞ্জ থানার বরুয়ার গাইতোর এলাকার ঘটনা । তবে সোমবারের এই চেষ্টা ব্যর্থ হয় তাঁদের । হাতেনাতে ধরা পড়ে যান কর্মীরা । বিক্ষোভে ফেটে পরেন ক্ষুব্ধ মায়েরা ।

এদিনের এই ঘটনায় ২ কর্মীকে আটকে রেখে তাদের শরীরেই এই খিচুড়ি ঢেলে দেয় বলে জানা গিয়েছে । পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় । দির্ঘদিন যাবৎ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাশি ও খারাপ চাল-ডাল দিয়ে তৈরি খাবার দেওয়ার অভিযোগ ছিলই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube