স্বামীর অস্বাভাবিক মৃত্যুর জেরে স্ত্রীর মাথার চুল কেটে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলে উত্তেজিত জনতা । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোয়ালপোতা এলাকায় । মৃত ব্যক্তির নাম পরিতোষ অধিকারী ; তাঁর বয়স হয়েছিল ৫০ বছর । পেশায় তিনি ছিলেন একজন ভ্যান চালক।
এদিনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সাথে
মৃতের স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন । বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলত । মঙ্গলবার রাতেও স্থানীয় বাসিন্দারা স্বামী-স্ত্রীর ঝগড়ার শব্দ শুনতে পান বলে জানান ।
বুধবার সকালে প্রতিবেশীরা দেখতে পান ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন পরিতোষ অধিকারী । তাঁদের দাবি, তখনও মৃতেের মুখ দিয়ে রক্ত পড়ছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ত্রী পরিকল্পনামাফিক নিজের স্বামীকে খুন করেছে । এমনই অভিযোগে এনে উত্তেজিত প্রতিবেশীরা মৃতের স্ত্রীকে মারধর করেন এদিন । পাশাপাশি কেটে নেওয়া হয় তাঁর মাথার চুল । এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই মহিলাকে ।
এই ঘটনায় বসিরহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । অপরদিকে স্বামীকে খুনের অভিযোগ অস্বীকার করেছে মৃতের স্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

