স্থলে নজরদারি, তাই জলপথে গরু পাচার?

অব্যাহত গরু পাচার । স্থলের বদলে এবার জলপথ ব্যবহার করেই চলছে গরু পাচারের কারবার । অভিনব কায়দায় গরু পাচারের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে । গরু পাচার করতে এসে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ল গরু পাচারকারী ।

এবার গরু পাচার কাণ্ডে নাম জড়ালো পূর্ব মেদিনীপুর জেলার । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাশের রাজ্য উড়িষ্যা থেকে জল পথে ট্রলারে করে এই গরুগুলি আনা হয়েছে । উড়িষ্যা থেকে একটি ট্রলারে করে প্রায় ৩০ থেকে ৩৫ টি গরু বিক্রি করার উদ্দেশ্যে বঙ্গোপসাগরের সমুদ্র পথে আনা হয় । ট্রলার মূলত মাছ ধরার কাজে ব্যবহার করা হয় । ট্রলার থেকে গরুগুলিকে নামানোর সময় গ্রামবাসীদের নজরে পড়ে যায় ঘুনাটি ।

গ্রামবাসীরা ওই পাচারকারীকে আটকে রেখে পুলিশে খবর দেন । শেষ পর্যন্ত গ্রামবাসীরা গরুগুলিকে পুলিশের হাতেই তুলে দেন । গ্রামবাসীদের হাতে ধরা পড়া উড়িষ্যার ওই গরু ব্যবসায়ী গরু বিক্রি করার কোন বৈধ কাগজপত্রই দেখাতে পারেনি বলে জানা যাচ্ছে ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে উড়িষ্যা থেকে গরুগুলি নিয়ে আসা হয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রের মন্দারমনি থানা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকায় । কিন্তু গ্রামবাসীদের নজরে এসেছে জুনপুট কোস্টাল থানার এলাকার শৌলাতে । আটক গরুগুলিকে নিয়ে গেছে মন্দারমনি থানার পুলিশ । অপরদিকে আটক ওড়িশার গরু ব্যবসায়ীকে নিয়ে গেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ ।

গরু পাচারের অভিযোগে ইতিমধ্যেই জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তারপরেও যে রাজ্যে গরু পাচার বন্ধ হয়নি আজকের এই ঘটনার পরে তা পরিষ্কার হয়ে গেল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube