“মোটা ভাই, ভোট নাই” অমিত শাহের সভার আগেই পোস্টার শহর জুড়ে

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে ধর্মতলায় সভা করছে বিজেপি। সেখানে থাকছেন অমিত শাহ। তবে তৃণমূলের দাবি, অমিতের ‘আসল’ উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে রাজ্যে এসে প্রচার সেরে যাওয়া।

বুধবার কলকাতার ধর্মতলায় বিজেপির সভায় থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সভার আগেই ভোর থেকে শহর জুড়ে পোস্টারে ছয়লাপ করে দিল রাজ্যের শাসক তৃণমূল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে পোস্টার এবং লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যম এবং আইটি সেলের উদ্যোগে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’।

শোভাবাজার, শ্যামবাজার, শিয়ালদহ, নাগেরবাজার মোড়, ফুলবাগান, কাঁকুড়গাছি মোড়, রাজারহাট, বিধাননগর স্টেশন, উল্টোডাঙা উড়ালপুল, সল্টলেক বিকাশ ভবন, করুণাময়ী সল্টলেক, হাতিবাগান, শ্যামবাজার, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড-সহ উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বিভিন্ন জায়গা মুড়ে ফেলা হয়েছে ব্যানারগুলিতে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube