২০১৪ এর ৩০শে নভেম্বরের পর প্রায় ৯ বছর বাদে ২০২৩ এর ২৯ শে নভেম্বর ভিক্টোরিয়া হাউজ এর সামনে বিজেপির কলকাতা চলে অভিযানের মেগা জনসভা। যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ফি বছর ঠিক একই জায়গায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী ‘ভোকাল টনিক’ দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
৬৬ ফুট লম্বা ৪৪ ফুট চওড়া ও ১৪ ফুট উঁচু মঞ্চের সামনের সারিতে থাকবেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা, মাঝখানে থাকবেন বিজেপির সংসদ বিধায়করা এবং সর্বশেষ স্তরে থাকবেন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা ও জেলা নেতৃত্বরা। মঞ্চ সংলগ্ন জায়গায় থাকবেন বঞ্চিত বঙ্গবাসী।
বেলা একটা নাগাদ অসীম সরকারের গান দিয়ে শুরু হবে সভার কাজ। থাকবে বিজেপির সংস্কৃতি সেলের সংগীত পরিবেশন রুদ্রনীল ঘোষের কবিতা পাঠ। কামদানি গ্রাম থেকে আসা মহিলারা অংশগ্রহণ করবেন সভা শুরুর আগের সংস্কৃতিক অনুষ্ঠানে। বেলা পৌনে দুটো নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা মঞ্চে। বেলা ২ বেজে ১৫ মিনিট নাগাদ বক্তৃতা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনটে কুড়ি নাগাদ সবার স্থল থেকে চলে যাবেন অমিত শাহ ।
২০২৪এর ফাইনাল ম্যাচের আগে বঙ্গ বিজেপির টেস্ট ম্যাচ আজ। বলা যায় আজ রাজ্য নেতৃত্বের কাছে শক্তি প্রদর্শনের দিন। সাংগঠনিক শক্তি কতখানি মজবুত করতে পারলো বঙ্গবন্ধু বিজেপি একুশে জুলাই এর জনসমাগম কিন্তু টেক্কা দিতে সমর্থ হল পদ্মফুল শিবির সেই বিষয়গুলি যেমন উল্লেখযোগ্য ঠিক তেমনি লোকসভা নির্বাচনে সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাতে স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

