বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাস্পেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেছেন তিনি ।

মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরু হতে না হতেই উত্তেজনা শুরু হয় । বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবে আলোচনা করার অনুমতি না মেলায় এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি । বাকবিতণ্ডা শুরু হয়ে যায় অধ্যক্ষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে । বারবার সতর্ক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও । এদিন বিধানসভায় বিজেপি নেতার বিরুদ্ধে সাস্পেনশন মোশন আনেন তৃণমূল নেতা তাপস রায় । সেই প্রস্তাবে মত দেন অধ্যক্ষও ।

এদিন দুর্নীতি প্রসঙ্গে আলোচনা করতে চাইলে সে অনুমতি না মেলায় ওয়াকআউট করে বিজেপি । এরপর শুরু হয় সংবিধান দিবস নিয়ে আলোচনা । এরই মধ্যে দল বদল করা বিজেপি বিধায়কদের নিয়ে কিছু মন্তব্য করেন বিধায়ক শঙ্কর ঘোষ । সেই মন্তব্য বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ । এই নিয়েই সরব হন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যার জেরে আজ সাস্পেন্ড করা হল তাঁকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube