।। গৌতম রায় ।।
এএফসি কাপ থেকে বিদায় । সামনে আইসিএলের পরপর ম্যাচ । তাঁর আগে এ কী অবস্থা? যুবভারতীর বুকে দাঁড়িয়ে ওড়িশা এফসি গুনে গুনে পাঁচ গোল দিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টকে ।
কী বলবেন, দুর্ঘটনা? সেটাই বা বলবেন কীভাবে ? সাম্প্রতিক অতীতের দু-তিনটি ম্যাচের দিকে তাকান । বসুন্ধরা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরের ম্যাচটা ভুলবেন কীভাবে?কীভাবে দু’গোল করে দুটি গোল হজম করেছিল, মনে করুণ ।
তারপর সেই বসুন্ধরার বিরুদ্ধে ঢাকার ম্যাচেও সেই একই ঘটনা । ওই ম্যাচেও দু’গোল খেয়ে ম্যাচটা ২-১ গোলে হেরে এল ফেরান্দোর দল । সবুজ মেরুন সমর্থকরা ভুলবেন কীভাবে ?
এখন প্রশ্ন এত কোটি কোটি টাকা খরচ করার পরেও এই পরিস্থিতি কেন? আসলে যে রক্ষনের বেহাল অবস্থা । আনোয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর রক্ষণের হাড় কঙ্কাল বেরিয়ে পড়েছে । আনোয়ারের অভাব ভীষনভাবে বোঝা যাচ্ছে । আসলে হেক্টর ইউস্তেকে নিয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছে এই রক্ষণ যে শুধু এএফসি কাপে নয়, আইএসএলেও যে মোহনবাগানকে ভোগাবে সেটা জলের মতো পরিষ্কার । মোহনবাগান কোচ অবশ্য অন্য ব্যাখ্যা দিচ্ছেন । তাঁর মতে বারবার লম্বা বিরতির জন্যই দলের ছন্দ নষ্ট হয়েছে ।
বিদায় এএফসি । অথচ এই এএফসি কাপের জন্যই এত বিশাল খরচ করে দল গড়েছিল সবুজ মেরুন । আবার মিশন আইএসএল । রক্ষণের এই বেহাল অবস্থায় আইএসএলের ছট ম্যাচ হয়ত উতরে দেবেন দারুন শহিক্তিশালী আক্রমণভাগ । কিন্তু মুম্বাই-গোয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সমস্যায় পড়বে এই রক্ষণ ।
মোহনবাগান তো সুপারকাপ নিয়ে ভাবনা চিন্তা মাথায় রেখেছে, কিন্তু সুপার কাপ কবে? যদিও এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে সূত্রের খবর, জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে এবারের সুপার কাপ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

