আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজ শেষেই লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই তার জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিসিআই।
তিন ফরম্যাটের সিরিজের জন্য তিনজন অধিনায়ককে বেছে নেওয়া হয়েছে। শুধুমাত্র লাল বলের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। এরপরই সাদা বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যত নিয়ে জল্পনা কয়েকগুন বেরে গিয়েছে।
বোর্ড সূত্রে খবর, রোহিতকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছেন। আরও কিছুদিন বিশ্রাম চাইছেন তিনি। কাজেই রোহিত চাইলে তাঁকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

