বিশ্বকাপের আমেজ কাটেনি এখনও। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের ময়নাতদন্ত চলছে চারদিকে। এরই মাঝে মাঠে নেমে পড়ল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেইসঙ্গে সঙ্গে মেন ইন ব্লুর অধিনায়ক হিসাবে অভিষেক হয়ে গেল সূর্যকুমার যাদবের। অক্ষর প্যাটেল, ঈশান কিষানের পাশাপাশি একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পরল ভিভিএস লক্ষনের ভারত।
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে শুরুতেই সাফল্য। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। শুধু অধিনায়কত্বই নয়, এই জয়ের সৌজন্যেও রয়েছে সূর্যকুমারের বিধ্বংসী ইনিংস। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানের ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার নিস্টার প্রি সিক্সটি ডিগ্রি।
একদিকে অধিনায়কত্বের চাপ, অন্যদিকে বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারানোর ধাক্কা। এরমাঝেও সূর্য যেভাবে খেলে গেলেন তা সত্যিই প্রসংশনীয়। তবে কীভাবে একইসঙ্গে দুটো চাপ সামলালেন তিনি? ম্যাচ শেষে স্কাই জানান, ব্যাট হাতে মাঠে নামার সময়ই অধিনায়কত্বটা ড্রেসিংরুমে রেখে এসেছিলেন। কাজেই ব্যাটিংয়ে তার কোনও প্রভাব পরেনি। পাশাপাশি ইনিংসটা নিজে উপভোগ করেছেন বলেও জানান টিম ইন্ডিয়ার এইসিরিজের অধিনায়ক। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঈশান কিষান। রিঙ্কু সিংয়েরও বড় অবদান রয়েছে এই জয়ে। ম্যাচ শেষে তাঁদেরও প্রশংসা শোনা গেল সূর্যর মুখে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

