।। স্বর্ণালী মান্না ।।
অবশেষে অপেক্ষার অবসান । ১৭ দিন সুড়ঙ্গে বন্দী দশা কাটিয়ে বেরিয়ে এলেন শ্রমিকরা । খোলা আকাশের নীচে মিলবে এবার মুক্তির নিশ্বাস । ৩৯৮ ঘন্টার পর অবশেষে সুড়ঙ্গের শেষে মিলল আলো ।
শ্রমিকদের চিকিৎসার জন্য আগে থেকে মজুত রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্স । যুদ্ধকালীন তৎপরতায় যাতে শ্রমিকদের বের করে আনতে উপস্থিত ছিল চিনুক হেলিকপ্টারও । একই সঙ্গে নিকটবর্তী হাসপাতালে খালি রাখা হয়েছে কিছু বেডও । উদ্ধারকাজে নামানো হয় বিপর্যয় মোকাবিলার দলকেও । পাইপের মধ্যে করে স্ট্রেচারে করে বের করে আনা হচ্ছে শ্রমিকদের । যুদ্ধকালীন তৎপরতায় তাঁদেরকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে ।
অন্যদিকে নিষিদ্ধ পদ্ধতিতেই মিলল সাফল্য । র্যাট হোল মাইনিং অর্থাৎ ইন্দুরের মতো গর্ত খুড়েই পৌঁছনো গেল শ্রমিকদের কাছে । দীপাবলির দিন সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়েন ৪১ জন শ্রমিক । এদের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৩ জন । অবশেষে তাঁরা সকলেই ফিরতে চলেছেন তাঁদের বাড়িতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

