এইমসে ভর্তি উত্তরকাশীর ৪১ জন শ্রমিক

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়েছেন ৪১ জন  শ্রমিক । সুড়ঙ্গের ভিতর থেকে স্ট্রেচারে করে বের করে আনা হয়েছিল তাঁদের । তাঁদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সুড়ঙ্গের বাইরে আগে থেকেই মজুত রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্স, চিনুক হেলিকপ্টার । বুধবার সকাল বেলায় বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে চাপিয়ে ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হল  তাঁদের ।

গতকাল সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়ার পর প্রথমেই তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরকাশীর একটি জেলা হাসপাতালে । প্রথমেই তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সুড়ঙ্গের বাইরের অস্থায়ী হাসপাতালে । সেখান থেকে আজ তাঁদের নিয়ে যাওয়া হল এইমসে । তবে এদিন সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, ৪১ জন শ্রমিকই মানসিক ও শারীরিকভাবে সুস্থ রয়েছেন ।

প্রসঙ্গত, দীপাবলির দিন সুড়ঙ্গে ধস নামার জেরে সুড়ঙ্গেই আটকে পড়েন্ শ্রমিকরা । দীর্ঘ ১৭ দিন পর মঙ্গলবার  শাবল ও গাইতির সহযোগিতায় অবশেষে উদ্ধার করা সম্ভব হয় তাঁদের । প্রাথমিক চিকিৎসার পর গ্রীন করিডোর করে তাঁদেরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছিল ৪১টি বেডেরও । অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার তাঁরা  মুক্তির পেলেন তাঁদের বন্দী দশা থেকে । এবার পালা সুস্থ স্বভাবিক জীবণে ফেরার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube