কবে বাড়ি ফিরবে বাড়ির ছেলে? উৎকণ্ঠায় কোচবিহারের তালুকদার পরিবার

উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে রয়েছেন কোচবিহারের মানিক তালুকদার । ইতিমধ্যেই ১৭ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কখন সম্পন্ন হবে উদ্ধার কাজ? কখন ফিরবে ঘরের ছেলে? সেই খবর শুনতে টিভির পর্দায় চোখ রেখেছে গোটা পরিবার ।

এখন শুধু সময়ের অপেক্ষা । আর কিছুক্ষণের মধ্যে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করার কাজ সম্পন্ন হবে । গত ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভেতর আটকে রয়েছে ৪১ জন শ্রমিক । ৪১ জনের মধ্যে রয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদার ।

১৭ দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে উদ্ধার কাজ সম্পন্ন হবে । বহু প্রচেষ্টার পর অবশেষে আটকে থাকা শ্রমিকদের কাজ সম্পন্ন হতে চলেছে । কখন উদ্ধার হবেন ওই শ্রমিকরা, সেই খবরের আশায় টিভির পর্দায় রয়েছে পরিবারের সদস্যদের চোখ । সকলেই কামনা করছেন সুস্থভাবে সকলে উদ্ধার হোক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube