শাহী সভায় যোগ দিতে কলকাতামুখী সমর্থকরা

বুধবার রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র জনসভা । জনসভাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে । বুধবারের এই জনসভায় যোগ দিতে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বিশেষ ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির কর্মীরা ।

মঙ্গলবার, রাজ্য সরকার দ্বারা বঞ্চিতদের নিয়ে কলকাতায় অমিত শাহ-র জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে আলিপুরদুয়ার থেকে স্পেশাল ট্রেনে রওনা হলেন প্রায় দুই হাজার বিজেপি কর্মী । এদিন দুপুর তিনটে নাগাদ আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি স্টেশন থেকে বেশ কিছু বিজেপি কর্মীদের নিয়ে, ২০টি কোচ যুক্ত এই স্পেশাল ট্রেনটি রওনা হয় । সেই ট্রেন বিকেল চারটে নাগাদ এসে পৌছায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে । সেখানেই প্রায় এক হাজার কর্মী সমর্থক এই বিশেষ ট্রেনে চেপে রওনা হয় জনসভার উদ্দেশ্য ।

এদিন বিজেপি জেলা নেতৃত্ব দাবি করেছে, এই বিশেষ ট্রেন ছাড়াও আরও অনেক মেইল এবং এক্সপ্রেস ট্রেনে করে ৫ হাজারেরও বেশি কর্মী কলকাতা যাবেন অমিত শাহ-র সভায় যোগ দিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube