অব্যাহত দেহ উদ্ধারের ঘটনা । মঙ্গলবার ফের রক্তাক্ত দেহ উদ্ধার হল খাস কলকাতায় । ৭১ নম্বর যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের শ্যামবাজার এভি স্কুলের উল্টোদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে একটি পুলিশ কিয়স্কের সামনে মধ্যবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায় সকাল ৬টা ১০ মিনিট নাগাদ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুকুর থানার পুলিশ ।
শহরের অন্যতম ব্যস্ত স্থান । মঙ্গলবার সেখানেই মিলল রক্তাক্ত দেহ । স্কুলের উল্টোদিকে, পুলিশ কিয়স্কের সামনে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ । ঠিক সেই সময়ই পুলিশ কিয়স্কে কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট আসেন । তখনই তিনি এই মৃতদেহটি দেখতে পান বলে জানা যায় । সঙ্গে সঙ্গেই তাঁকে আর.জি.কর. হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
হাসপাতালে নিয়ে যাওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে শ্যামপুকুর থানার পুলিশ । এই পুলিশ কিয়স্কের উল্টোদিকে একটি পেট্রোল পাম্প রয়েছে । সেখানে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা রয়েছে বলে জানা গিয়েছে । সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা ।
তবে এদিনের ঘটনায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির নাম এখনও জানা না গেলেও তিনি রান্নার কাজের জোগাড়ের কাজ করতেন বলেই সূত্রের খবর । তাঁর মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তার পাশেই দু’টি বড় বড় পাথর পাওয়া গিয়েছে । এখন প্রশ্ন উঠছে, যেহেতু তাঁর মাথার পিছনে আঘাত রয়েছে, তাই তাঁকে পাথর দিয়ে আঘাত করে মারা হয়েছে কি না, অথবা পড়ে গিয়েও তাঁর মৃত্যু হয়েছে কি না তা এখনও সঠিক ভাবে জানা সম্ভব হয়নি । সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছে শ্যামপুকুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

