আগামীকাল, অর্থাৎ বুধবার ধর্মতলায় আয়োজন করা হয়েছে বিজেপির মেগা সমাবেশের । যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সভায় যোগ দিতে মানুষ আসবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে । মনে করা হচ্ছে অনেক মানুষ মঙ্গলবার রাতেও আসতে পারেন । বুধবার বিজেপির এই মেগা সমাবেশ নিয়ে দলের মধ্যেই ব্যস্ততা তুঙ্গে ।
মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তাঁর জন্যই করা হচ্ছে সব রকম ব্যবস্থা । মঙ্গলবার রাতে এবং আগামীকাল সকালে যারা হাওড়া স্টেশনে এসে পৌঁছবেন তাঁদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে । বিশেষত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে যারা আসবেন, তারা হাওড়ায় পৌঁছে দলের পক্ষ থেকে আয়োজিত খাবার খেয়ে মিছিল করে, কিংবা হাওড়া ফেরি ঘাট থেকে লঞ্চে নদী পার করে কলকাতা পৌঁছবেন ।
মেনুতে রাখা হয়েছে সবজি সহ ডাল,ভাত । হাওড়া স্টেশন সংলগ্ন দু’টি জায়গায় থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে । প্রায় কুড়ি হাজার মানুষের জন্য খাবর তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে । সেই ব্যবস্থাপনা দেখার জন্য এসে উপস্থিত হয়েছিলেন সাংসদ জ্যোতির্ময় মাহাতো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

