২৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার শীতলপুরের গ্রাম পঞ্চায়েত গঠনে তৃণমূলের স্টে অর্ডারের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ ।এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা । গত ১১ আগস্ট পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতর বোর্ড গঠনের দিন সিপিএম প্রার্থী আব্দুল জব্বারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় । যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৩ টি । সেখানে তৃণমূল কংগ্রেস ১১ টি আসন, সিপিএম ৫টি আসন , বিজেপি ৫ টি আসন এবং নির্দল ২ টি আসন পেয়েছিল । অভিযোগ ওঠে, ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে সিপিএমের প্রার্থী আব্দুল জব্বারকে পুলিশকে দিয়ে গ্রেফতার করায় শাসকদল । গত ১১ অগস্ট, বোর্ড গঠনের দিন গ্রেফতারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
তৃণমূল বোর্ড গঠন করলেও, বোর্ড গঠন নিয়ে শুরু হয় বিতর্ক । এই নিয়ে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন । ৬ সপ্তাহের মধ্যে আবার নির্বাচন করে বোর্ড গঠন করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । সেই নির্দেশের পর গ্রাম পঞ্চায়েত স্তব্ধ হয়ে পড়ে ।
আদালতের নির্দেশ অনুযায়ী আজ ২৮ নভেম্বর গঠন করা হবে বোর্ড । এবার এই বোর্ড গঠন ঘিরে ফের বিতর্ক দানা বাঁধে । গত ২৫ নভেম্বর তৃণমূল কংগ্রেস ডিভিশন বেঞ্চে আপিল করে বোর্ড গঠনে এ স্টে অর্ডারের জন্য । অপরদিকে সিপিআইএমের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই কেস লড়েন ।
তৃণমূলের ১১ জন জয়ী প্রার্থীর আপিল খারিজ করে ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ২৮ তারিখ নির্বাচন হবে এবং আগামী ৮ ডিসেম্বর এই কেসের অন্তিম শুনানি হবে । যদিও তৃণমূল কংগ্রেসের দাবি ক্ষমতা দখলের জন্যে অগণতান্ত্রিক ভাবে কিছু করেনা তৃণমূল কংগ্রেস । এই ঘটনার জেরে আজ বড় গঠন ঘিরে উত্তেজনা পৌঁছেছে চরমে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

