সোমবার গোসাবার রাধানগর এলাকায় তৃণমূলের বুথ সভাপতি মুছাক আলি মোল্লাকে পিটিয়ে খুনের ঘটনায় আটক করা হল আটজনকে । এদিনের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা ।
সোমবারের এই খুনের ঘটনায় গোসাবার রাধানগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল । উত্তেজনা থাকায়, যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে ঘটনাস্থলে । স্থানীয় সূত্রের দাবি, সরকারি পথশ্রী প্রকল্পের রাস্তা সঠিক সরকারি নির্দেশ মেনে হচ্ছিল না; এমনই অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ করেন তৃণমূলের বুথ সভাপতি ।
জানা যাচ্ছে, এই অভিযোগের জেরে তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকেরা পিটিয়ে খুন করে মুছাককে । এই প্রতিবাদ করার জেরে তাকে লাঠি ও রড দিয়ে তাঁকে পেটানো হয় বলে অভিযোগ উঠছে । ঘটনায় গুরুতর জখম হন মুছাক । স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন । তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে । সেখানেই সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর । ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

