উত্তরকাশীর উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাচ্ছে শাবল-গাইতি

।। স্বর্ণালী মান্না ।।

ব্যর্থ হচ্ছে প্রযুক্তি; ভরসা যোগাচ্ছে মানুষের হাতই ! উত্তরকাশীতে খনন চলাকালীন সুড়ঙ্গে ধাক্কা লেগে উন্নতমানের অগার মেশিন ভেঙে যাওয়ার পর, পরিস্থিতির হাল ধরতে এগিয়ে এলেন সেই মানুষই । অস্ত্র সেই শাবল ও গাইতি । মঙ্গলবার আটকে পড়া শ্রমিকদের আরও কাছে পৌঁছেছেন উদ্ধারকারীরা । এখন চলছে প্রহর গোনা ।

সোমবার রাত পর্যন্ত ৫০ মিটার পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া সম্ভব হয়েছিল । তবে আজ সুড়ঙ্গে অ্যাম্বুল্যান্স প্রবেশ করানো সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৪১ জন শ্রমিকদের জন্য ৪১টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে এদিন । রাখা হয়েছে স্ট্রেচারের ব্যবস্থাও ।

১৭ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে বন্দী দশায় রয়েছেন ৪১ জন শ্রমিক । প্রশাসনিক আধিকারিকদের সূত্রের খবর, ৫০ মিটারের উপর সুড়ঙ্গ খোঁড়া সম্ভব হয়েছে । ঘটনাস্থলে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী । সুড়ঙ্গের বাইরে তৈরি রয়েছে হেলিকপ্টারও । ইতিমধ্যেই শেষ পর্যায়ের পাইপ বসানোর কাজও শেষ হয়েছে বলেই খবর মিলেছে ।

উত্তরাখণ্ডের সচিব ও সিল্কিয়ারা টানেলের উদ্ধারকাজের নোডাল অফিসার, নীরজ খৈরওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ৫৫.৩ মিটার গভীরে পাইপ ঢোকানো হয়ে গিয়েছে । আর কয়েক ঘন্টার মধ্যেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা দিয়েছেন এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube