উত্তরকাশীতে আটকে শ্রমিকরা, চলছে উদ্ধারকাজ

উত্তরকাশীতে সোমবার থেকে নতুন করে ফের শুরু হল টানেল খোঁড়ার কাজ। এখনও পর্যন্ত ৩১ মিটারের লম্বা খনন শেষ হয়েছে। সূত্র মারফত খবর, বাকি ১০-১২ মিটার সুড়ঙ্গ শাবল দিয়ে খুঁড়ে ফেলা হবে । উত্তরকাশী থেকে সুরক্ষা বজায় রেখে টানেলের কাজ ছলছে।

দীর্ঘ ১৫ দিন ধরে চলছে উদ্ধারকাজ । ৪১জন শ্রমিক আটকে রয়েছেন সুড়ঙ্গে। সূত্রের খবর, নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে শীঘ্রই । উত্তরকাশীর মত ঘটনা যেন আর কখনোই না ঘটে সেই বিষয়ে আলোচনা শুরু করেছে সরকার। ইরকেন প্রোজেক্ট ডিরেক্টর মহেন্দ্র সিং বলেন- “উত্তরকাশীর ঘটনার পর এদিন আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং টানেলের কাজের সময় বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তিনি এও আশ্বাস দিয়েছেন যে ঝুঁকির কোন আশঙ্কা তেমন নেই বললেই চলে”।

তাছাড়া আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য এখনও প্রায় ৮৭ মিটার খোঁড়া প্রয়োজন। কর্তৃপক্ষ জানিয়েছেন যে বড়ো কোন বিপদ না হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই খনন কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে টি-১৪-এ টানেলের ফাইনাল লাইনিং সম্পূর্ণ করা হয়েছে। মোটামুটি ভাবে সবগুলি বিভাগেই কাজ ২৪ ঘণ্টা চলছে। টানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প হিসাবে ধরা হচ্ছে এবং এটির কাজ সম্পূর্ণ হলে সিকিম রেলওয়ের সাথে সংযুক্ত করা হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube