তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন!

সোমবার পথশ্রীর রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তিতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাধানগর এলাকায় । ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীকে। নিহতের নাম মুছাক অলি মোল্লা ; তাঁর বয়স হয়েছিল ৩২ ।

সোমবার সকালে এলাকার একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে । সরকারি নির্দেশ মেনে রাস্তা তৈরি না হওয়ায় মুছাক প্রতিবাদ করতে যান । এই প্রতিবাদ করার জেরে তাকে লাঠি ও রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ উঠছে । ঘটনায় গুরুতর জখম হন মুছাক ।

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন । তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে বলেই খবর । ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube