শীতের শুরুতে শতাব্দী প্রাচীন রাস উৎসবে মেতে উঠেছেন মুর্শিদাবাদের কান্দিবাসি। সোমবার সন্ধ্যায় রাস উৎসবের সুচনা করা হল কান্দি রাধাবল্লভ মন্দিরে । সোমবার সকাল থেকেই রাধাগোবিন্দ জিউর মন্দির ভক্তদের ভীড়ছিল চোখে পড়ার মতো।
মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। রাস মঞ্চ উদ্বোধন করেন কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ।
মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে । চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী।
তাই শুধু কান্দি থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে ।
শীতের শুরুতে এই রাস উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। সোমবার সন্ধ্যায় প্রথমে ভাগবত পাঠ ও পরে রাস যাত্রা সুচনা করা হয় মন্দির প্রাঙ্গণে । আগামী পনেরো দিন ধরে চিরা চরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব, রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। আতশবাজী প্রদর্শনী সহ রাশ উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ ।
এবছর রাস উৎসবের আয়োজন করা হয়েছে ধুমধামের সঙ্গে। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেব দেবীকে ।নবদ্বীপের শুধু রাস উৎসব নয়, মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক রাস উৎসব হল রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার উৎসব।
অন্যদিকে কান্দি ছাতিনাকান্দি আদিরাপাড়া ব্যানার্জি বাড়িতেও রাসযাত্রার সুচনা করা হয়। সোমবার সন্ধ্যায় বিশেষ পূজা পাঠের মধ্যে দিয়ে এই রাস যাত্রা মেতে ওঠেন পরিবারের সদস্যরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

