চুরি যাওয়া গয়না ফিরিয়ে দিতে পারেনি পুলিশ! রাস্তা জুড়ে অবরোধে মহিলারা

চুরি গেছে লক্ষাধিক টাকার গয়না! পুলিশকে বলা সত্ত্বেও উদ্ধার হয়নি চুরি যাওয়া গয়না । গয়না না পেয়েই মঙ্গলবার সকাল থেকেই সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ করে বিক্ষোভ এবং অবরোধ করেন মহিলারা।

সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের ইংরেজি মাসের ২৪ শে নভেম্বর ১৫ টি সরকারি আবাসনে চুরি যায় লক্ষাধিক টাকা এবং লক্ষাধিক টাকার গহনা। যদিও এখনও পর্যন্ত চুরির কোন কিনারা করতে পারেনি সাগরদিঘি থানার পুলিশ। সেই কারণেই মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ।

জানা যায়, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপে গত ২৪ শে নভেম্বর গভীর রাতে প্রায় আসি ভরি সোনা, লক্ষাদিক টাকা সহ একাধিক দামি ইলেকট্রনিক্স গেজেট চুরি হয়ে যায়। সেই ঘটনার চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন কিছু উদ্ধার করতে পারেনি সাগরদিঘি থানার পুলিশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ এবং অবরোধ করেন। তাদের দাবি এতক্ষণ না পর্যন্ত চুরি যাওয়া টাকা গয়না উদ্ধার না হচ্ছে এতক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না। পাশাপাশি সাগরদিঘি থানার পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। অভিযোগ এফ আই আর করার পরে এফ আই আর এর কপি পেতে তিন দিন সময় লাগিয়েছে সাগরদিঘি থানার পুলিশ । বিক্ষোভের খবর পেয়ে সাগরদিঘি থানার এস আই মিথুন হালদার উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে চাইলেও তারা কিন্তু মানতে নারাজ। এই ঘটনায় স্বয়ং পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ছয় ঘন্টা পর সাগরদিঘিতে বিক্ষোভ উঠল মহিলাদের । অবশেষে বিডিও-র হস্তক্ষেপেই অবরোধ তুলে নেন মহিলারা। বিক্ষভকারিদের অভিযোগ ছিল, pdcl নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা ভেঙে পড়েছে। তা যেন ঠিক মতো থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা সচল থাকে তার জন্য মহিলারা বিক্ষোভ দেখান।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube