বিরতির পর আবার শ্রোতাদের মন জয় করতে আসছেন অদিতি মুন্সী

।। স্বর্ণালী মান্না ।।

আবারও শ্রোতাদের কাছে ফিরছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী । ইতিমধ্যেই সারিয়ে তুলেছেন নিজের ভোকাল ইঞ্জুরি । এখন শুধু কাজে ফেরার প্রহর গোনা । 

বেশ ক’দিন ধরেই ভোগাচ্ছিল তাঁর ভয়েস বক্স । ভেঙে গিয়েছিল তাঁর গলা । স্বরযন্ত্র বা ভয়েস বক্স ক্ষতিগ্রস্থ হওয়ার দরুন কিছুদিন বিরতিও নিতে হয়েছিল তাঁকে । বাতিল করতে বাধ্য হয়েছিলেন একের পর এক অনুষ্ঠান । তবে শোনা যাচ্ছে দ্রুতই তিনি ফিরতে চলেছেন গান নিয়ে । নিয়ম মেনে প্রায় প্রত্যেক দিনই চলছে রেওয়াজ । একই সঙ্গে গান শেখাচ্ছেন সঙ্গীতমের ছাত্র-ছাত্রীদের ।

তিনি জানান, গলার সমস্যার জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি । তবে আগামী মাস থেকে আরও অনেক গান নিয়ে শ্রোতাদের কাছে পৌঁছতে চান তিনি । ডিসেম্বরের ১ তারিখ থেকে আবার মঞ্চ মাতাবেন অদিতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube