অবশেষে বিয়ের পিঁড়িতে পরম-পিয়া

।। স্বর্ণালী মান্না ।।

অনেক দিন ধরেই ছড়াচ্ছিল গুঞ্জন । তবে সোমবার সব গুঞ্জনের অবসান ঘটাতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী ।  সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ২৭ নভেম্বর বিয়ে করতে চলেছেন পরমব্রত ও পিয়া । তবে নিমন্ত্রিতদের তালিকায় নেই অনেকেরই নাম । জানা যাচ্ছে, খুবই ঘরোয়াভাবে সারছেন বিয়ের অনুষ্ঠান ।

তাদের সম্পর্কের কথা প্রায় কারোরই অজানা ছিল না । তবে সেই সম্পর্কে শিলমোহর দিতে দু’জনেই ছিলেন নারাজ । তবে সব গুঞ্জনে ইতি টেনে আনুষ্ঠানিকভাবেই বিয়েটা সেরে ফেলতে চলেছেন চলচ্চিত্র জগতের অন্যতম মুখ পরমব্রত  চট্টোপাধ্যায় । কনে আর অন্য কেউ নন; তিনি পিয়া চক্রবর্তী । গায়ক অনুপম রায়ের প্রাক্তন সহধর্মিণী এবার হতে চলেছেন পরমব্রতর ঘরণী ।  

জানা যাচ্ছে, করোনাকাল থেকেই দু’জনের আলাপ । লকডাউন পর্বে ত্রাণ বিলি করতে গিয়েই বাড়তে থাকে দুজনের পরিচয় । সেই বন্ধুত্ব আজ গড়ায় বিয়ের মণ্ডপ পর্যন্ত । সেই সময় এই সম্পর্কের কথা ছড়াতেও থাকে । তবে দু’জনের কেউই কোনদিন তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি । অভিনেতা বরং এই সকল প্রশ্নে নিজের অসন্তোষও প্রকাশ করেছেন একাধিকবার ।

তবে আগে দু’জনেই ছিলেন অন্য সম্পর্কে । একদিকে যখন পরমব্রত দীর্ঘদিন ধরে ইকের সঙ্গে সম্পর্কে ছিলেন; ঠিক তেমনই পিয়া সংসার পেতেছিলেন গায়ক অনুপম রায়ের সঙ্গে । ২০২১ সালে সেই সম্পর্কে ইতি টানেন পিয়া । অনুপম ও পিয়া দু’জনেই সামাজিক মাধ্যমে নিজেদের পৃথক পথ বেছে নেওয়ার ঘটনাটি জানিয়েছিলেন ।

তবে শোনা গিয়েছে এদিনের বিয়ের অনুষ্ঠানটি  আয়োজিত করা হবে খুবই ঘরোয়া ভাবে  । তাই নিমন্ত্রিতদের তালিকা থেকে আপাততভাবে বাদ পড়েছ বহু নাম । জানা যাচ্ছে মূলত পরিবারের সদস্যদের ও বন্ধু মহলের কিছু ঘনিষ্ঠদের নিয়েই সম্পন্ন হতে চলেছে আজকের এই অনুষ্ঠান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube