শাহী সভার জন্য প্রস্তুত হচ্ছে বাংলা । জানা যাচ্ছে, বুধবার অমিত শাহ-র সভাস্থলে থাকবে ‘ড্রপ বক্স’ । কেন্দ্রীয় প্রকল্প থেকে যারা বঞ্চিত হয়েছেন তাঁরা সেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে বিজেপির তরফ থেকে । অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। মূল মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ডান দিকের মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির সাংসদ-বিধায়করা; বামদিকের মঞ্চে থাকবেন বঞ্চিত রাজ্যবাসীরা । ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুঁটিপুজোও ।
বিজেপির সূত্রে খবর সবার সামনে রাখা হবে দশটি ‘ড্রপ বক্স’ । এই বাক্সগুলিতে আলাদাভাবে বিভিন্ন বিষয় বঞ্চনার অভিযোগ জানাতে পারবেন বঙ্গবাসী । ১০টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাস যোজনার বাড়ি না পাওয়া, কিংবা করোনার ভ্যাকসিন না পাওয়া, আবার সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার মতো অভিযোগ জমা দেবেন তাঁরা । তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিরোধী গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি-র আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন ।
আগামী ২৯ শে নভেম্বর বুধবার বেলা ১টা ৩০ মিনিট নাগাদ মঞ্চে উপস্থিত হওয়ার সম্ভাবনা অমিত শাহের । জানা যাচ্ছে, তিনি সভায় প্রায় দেড় ঘন্টা উপস্থিত থাকবেন ওই দিন । পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থী ও বকেয়া মহার্ঘভাতার দাবিতে অবস্থানরত সরকারি চাকুরীজিবিদের সঙ্গেও দেখা করার সম্ভবনা রয়েছে তাঁর ।
সভার প্রস্তুতিতে মঞ্চ বাঁধার কাজ যেমন তুঙ্গে ঠিক তেমনই জনসভার প্রচারে কোনরকম খামতি রাখতে চান না রাজ্য বিজেপি নেতৃত্ব । ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ জেলার দায়িত্বে থাকা নেতৃত্বরা । পাশাপাশি আজ সোমবার দক্ষিণ কলকাতায় সভার প্রচারে মিছিলে পা মেলাবেন সুকান্ত মজুমদার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

