ফের তৃণমূলের নেতৃত্বের তরফে বেফাঁস মন্তব্য । এর আগেও জনসমক্ষে বহু নেতা মন্ত্রী কর্তাদের বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে । এবার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস বেফাঁস মন্তব্য করে বসলেন ।
রত্না বিশ্বাসকে কার্যত ভর্ৎসনা তৃণমূলের। বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস, তাঁকে সতর্কও করল দল। বেফাঁস মন্তব্যের জন্য সতর্ক করা হল রত্না বিশ্বাসকে। কয়েকদিন আগে, বাংলাদেশী কেউ থাকলে তাঁদের ভোটার লিস্টে নাম তোলার পরামর্শ দিয়েছিলেন রত্না বিশ্বাস। এই ব্যাপারে স্থানীয় নেতা জাকিরের সঙ্গেও যোগাযোগের পরামর্শ দিয়েছিলেন তিনি।
রত্নার মন্তব্যে শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে। বিরোধী দল বিজেপিও এই ঘটনায় শাসকদলের ব্যাপক সমালোচনা শুরু করে তৃণমূল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এই ইস্যুকে ঘিরে। এরপরই দলীয় সূত্রে খবর, রত্না বিশ্বাসকে সতর্ক করেন তৃণমূল ভবনের কর্তারা। কোনও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করা হয়েছে তাঁকে। তৃণমূল মুখপাত্ররা ছাড়া আর কেউ মুখ খুলতে পারবেন না বলে আরও একবার জানানো হয়েছে দলের তরফে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

