২৯ শে নভেম্বর কলকাতায় বিজেপির সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এই সভার সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। দক্ষিণ দমদমের বিভিন্ন জায়গাতেও লাগানো হয় পোস্টার।
সোমবার সকালে বিজেপি নেতৃত্ব দেখতে পায় দক্ষিণ দমদমে তাদের লাগানো একাধিক পোস্টার ছেঁড়া হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে তারা এখনো সুনিশ্চিত নয়। যদিও ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একজন পোস্টার ছিঁড়ছে। তবে ওই ব্যক্তিকে এখনো সনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই দক্ষিণ দমদমের বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন বিজেপির পোস্টার ছিঁড়ছে । সোমবার সকালে দক্ষিণ দমদমের এই এলাকায় দেখা গেল , ২৯ শে নভেম্বর বিজেপির সভার সমর্থনে লাগানো একাধিক পোস্টার ছেঁড়া। স্থানীয় বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে দমদম থানায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

