সেনা কর্মীর পরিচয়ে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, ধৃত ১

সেনা কর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের এক বৃদ্ধের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল । মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত অভিষেক মাকওয়ানাকে । গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সোমবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসে, সামাজিক মাধ্যমে নিজের বাড়ি ভাড়া দেবার বিজ্ঞাপন দেন সল্টলেক ডিএল ব্লকের বাসিন্দা সুশীল কুমার । অভিযোগ ওঠে, বিজ্ঞাপন দেখে নিজেকে সেনা কর্মী পরিচয় দিয়ে তাঁর সাথে ফোন মারফত যোগাযোগ করেন এক ব্যক্তি । নিজের চাকরিতে ট্রান্সফার হবার কারণ দেখিয়ে ওই ব্যক্তি বাড়ি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন । অভিযোগ ওঠে, সে বৃদ্ধকে জানায় সল্টলেকেই বাড়ি ভাড়া খুঁজছে সে ।

এরপরেই তাদের সঙ্গে কথোপকথন হয়, এবং অভিযুক্ত ওই ব্যক্তি বৃদ্ধকে অনলাইন ট্রানজেকশনের জন্য কিউআর কোড পাঠাতে বলে । সেই মত বৃদ্ধ তাঁকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড পাঠান । এরপরই বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায় । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ফেব্রুয়ারি মাসে বৃদ্ধ বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ । মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিষেক মাকওয়ানাকে । ধ্রিতকে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায় । সোমবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় । সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি এই ঘটনার সাথে কোন চক্র জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube