নর্দমা থেকে উদ্ধার দেহ!

এবার নর্দমা থেকে উদ্ধার হল দেহ । মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ঘুসুড়ি এলাকায় । মালিপাঁচঘড়া থানার পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরবেলায় ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডে অটো স্ট্যান্ডের কাছে নর্দমা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

স্থানীয় টোটো চালকরা রাস্তার ধারে প্রায় ঢাকা নর্দমা থেকে একটি মানুষের হাত বেড়িয়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন । দ্রুত খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে নর্দমার উপরের ঢাকা সরিয়ে এক ব্যক্তির দেহ দেখতে পায় পুলিশ । প্রায় পুরোটাই ঢাকা ছিল ওই নর্দমা; তার ভেতর থেকে দেহটি উদ্ধার করতে বহু প্রচেষ্টা করতে হয় পুলিশকে । অবশেষে ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার হয় মৃতদেহটি । তবে কে বা কারা দেহটি সেখানে ফেলে রেখে যায়; এই ছোট নর্দমায় কি ভাবেই বা দেহ টি গেল তা নিয়ে ধন্দে রয়েছেন পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা । কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির ইতিমধ্যেই তা ক্ষতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ।

পুলিশ সূত্রে বলা হয়, দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । তবে মৃত ব্যক্তির এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি বলেই খবর । তবে প্রাথমিক তদন্তের পর মৃতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পুলিশ দেখতে পায়নি বলেও জানানো হয় এদিন । এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সব তথ্য খতিয়ে দেখছে পুলিশ ।তবে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube