।। স্বর্ণালী মান্না ।।
চলে গেলেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর । রবিবার বাড়িতে হঠাৎ পড়ে যান তিনি । তারপর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । সিঁথির একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রবিবার বাড়ির সিঁড়ি থেকে পড়ে যান তিনি । যার জেরে মাথায় চোট পেয়েছিলেন তিনি । শুরু হয় রক্তপাত; এরপরেই সংজ্ঞা হারান শিক্ষাবিদ । দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে ‘ভেন্টিলেশন’-এ রাখা হয়েছিল বলেও জানা যায় । রবিবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর । বেশ সক্রিয়ই ছিলেন তিনি; তাই তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষামহল ।
প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন অমল মুখোপাধ্যায় । পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান হন তিনি । দীর্ঘ ৬ বছর অধ্যক্ষ হয়ে সামলেছেন প্রেসিডেন্সি কলেজের সকল দায়িত্ব । তাঁর প্রয়াণে মর্মাহত ছাত্র-ছাত্রী থেকে বহু বিশিষ্টজনেরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

