রাজ্যে আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব

কাশীর আদলে এবার রাজ্যে আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব । রবিবার ও সোমবার অর্থাৎ ২৬ এবং ২৭ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে কলকাতা পুরসভার পক্ষ থেকে পালিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব । এদিনের এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে । নবান্নে পাঠানো হয়েছে সেই আমন্ত্রণপত্র । তবে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমকে উপস্থিত থাকার কথা বলেছেন ।

জানা গিয়েছে, দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্টকে কলকাতা পুরসভার পক্ষ থেকে গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয় । তাদেরকেই ফের এই উৎসব আয়োজনের দায়িত্বে দেওয়া হল । কলকাতা পুরসভার সাহায্যে ইতিমধ্যেই দেব দীপাবলি আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । উৎসব আয়োজনের প্রস্তুতি দেখাশোনা করছেন মেয়র পারিষদ তারক সিং । এদিন ১০ হাজার প্রদীপে গঙ্গার ঘাট সাজানো হবে বলেই জানা যায় । সুষ্ঠভাবে এই কাজ সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ । বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর এবং গঙ্গার ঘাটে দেব দীপাবলি উৎসব কার্তিক পূর্ণিমায় মোহময়ী হয়ে ওঠে । কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করা হয় সেখানে ।

উল্লেখ্য, বারাণসীর ধাঁচে এই বছরে বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি । গঙ্গার ঘাটে প্রতিদিন উৎসাহী মানুষের ভিড় হয় দেখার মত । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেব দীপাবলি উৎসবের সূচনা করবেন মেয়র । যেখানে গঙ্গা আরতি করা হয় সেখানেই বাজে কদমতলা ঘাটে এই উৎসব হতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতির সূচনা এখন শহরে বেশ জনপ্রিয় । এবার শুরু হতে চলেছে দেব দীপাবলি উৎসবও । প্রাথমিকভাবে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই উৎসব উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় । তিনি যোগদান করতে পারবেন না বলেই এই উৎসবের শুভ উদ্বোধন করবেন মেয়র পারিষদ তারক সিং, এমনটাই সূত্র মারফত খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube