জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হল মারামারি । দীর্ঘদিন ধরে করেছিলেন চাষ । এবার সেই জমি থেকেই অপরজন ধান কেটে নিয়ে চলে যায় । এমনই অভিযোগ উঠল নন্দীগ্রাম বিধানসভার বয়াল এক গ্রাম পঞ্চায়েতের নয়াচক বয়াল গ্রামে । পাশাপাশি আরও অভিযোগ উঠছে, বারে বারে থানায় গিয়েও সুষ্ঠু সমাধান পাননি তিনি । এমনই অভিযোগ তুললেন অশ্বিনী মাইতির বর্তমান সময়ের উত্তরাধিকারী ভোলানাথ মাইতি ও তার অন্যান্য শরিকগণ ।
ভোলানাথ মাইতির অভিযোগ আদালতের নির্দেশক্রমে ২৮/০২-২০২৪ সাল পর্যন্ত উক্ত জমিতে চাষাবাদ করতে পারবেন তাঁরা । সেই অনুযায়ী এই বছর বর্ষার সময়ে উক্ত জমিতে চাষ করেন তাঁরা । কিন্তু ধান পেকে গেলে মেহবুব আলী এবং তাঁর অন্যান্য শরীকগণ এসে ধান কেটে নিয়ে যান ।এই বিষয়ে ভোলানাথ মাইতি ও তার শরীকগণ গিয়ে বাধা দিলে কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত হয়েছে তাঁদের মধ্যে ।
তবে বর্তমান সময়ে পাকা ধান ভোলানাথ মাইতি কিংবা তার শরীকগণ কাটতে পারছেন না । তাঁদের বদলে শেখ মেহেবুব আলী ও তার শরীকগণ ধান কেটে নিয়ে যাচ্ছে । প্রশাসনকে বারবার জানানো সত্বেও সুরাহা পাননি ভোলানাথ মাইতি ও তার শরীকগণ । তবে শেখ মেহবুব আলীর দাবি, ১৯৮৮ সাল থেকে কোর্টের নির্দেশক্রমে তারা জায়গার মালিক । দীর্ঘদিন রেকর্ড না করার জন্য অশ্বিনী মাইতি ও তার শরীকগন চাষ করতে থাকেন । তবে বর্তমান সময়ে রেকর্ড তাদের নামে রয়েছে বলে তারা জায়গা দখল নিতে এসেছেন বলেও দাবি করেছেন শেখ মেহবুব আলী । তিনি আরও জানান, তাদের জমি বারবার ভোলানাথ মাইতি ও তার শরীকগণ বিভিন্ন কারণবশত নিজেদের বলে দাবি করে চলেছেন; এমন হতে থাকলে তাঁরা উচ্চ আদালতেও যাওয়ার কথা ভাবছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

