বুধবার অমিত শাহ সভাস্থলে থাকবে ড্রপ বক্স। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা সেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে, জানানো হয়েছে বিজেপির তরফে। অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। মূল মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডান দিকের মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির সংসদ বিধায়করা বামদিকের মঞ্চে থাকবেন বঞ্চিত রাজ্যবাসী। ইতিমধ্যেই হয়েছে খুঁটিপুজো।
বিজেপির সূত্রে খবর সবার সামনে রাখা হবে দশটি ড্রপবক্স। যে বাক্স গুলিতে আলাদাভাবে বিভিন্ন বিষয় বঞ্চনার অভিযোগ জানাতে পারবে বঙ্গবাসী। ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা কোভিড এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন।
আগামী ২৯ শে নভেম্বর বুধবার বেলা দেড়টা নাগাদ মঞ্চে উপস্থিত হওয়ার সম্ভাবনা অমিত শাহের। প্রায় দেড় ঘন্টা উপস্থিত থাকবেন তিনি সভায়। দেখা করার সম্ভবনা বঞ্চিত চাকরি প্রার্থী ও বকেয়া মহার্ঘভাতার দাবিতে অবস্থানরত সরকারি চাকুরীজিবিদের সঙ্গেও।
সভার প্রস্তুতিতে মঞ্চ বাধার কাজ যেমন তুঙ্গে ঠিক তেমনি জনসভার প্রচারে কোনরকম খামতি রাখতে চান না রাজ্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ জেলার দায়িত্বে থাকা নেতৃত্বরা। পাশাপাশি আজ দক্ষিণ কলকাতায় সভার প্রচারে মিছিলে পা মেলাবেন সুকান্ত মজুমদার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

