পুকুরের মধ্যে থেকে উদ্ধার হল মৃতদেহ । সোমবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে খোঁজ মিলল ওই পচা-গলা মৃতদেহটির । উত্তর ২৪ পরগনার যশোর রোডের কাছে একটি পরিত্যক্ত মিল থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য ।
এদিনের ঘটনায় জানা যায়, পরিত্যক্ত মিলটিতে প্রবেশ করার একটি পথ রয়েছে; সেখানে থাকেন পাহারাদার । এই বাউন্ডারি ঘেরা মিলের মধ্যে থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দেহ ।অশোকনগর স্টেশনের কাছে যশোর রোড লাগোয়া একটি পরিত্যক্ত মিল দ্যি কল্যাণী স্পিনিং মিল । স্থানীয় সূত্রে জানা যায়, ভেতরে একটি পুকুরের মধ্যে থেকে পচা গলা দেহ উদ্ধার হয় সোমবার সকালে । এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সপ্তাহখানেক ধরে তাঁরা পচা দুর্গন্ধ পাচ্ছিলেন । তবে পাঁচিল ঘেরা জায়গা হওয়ায় তাঁরা কল্পনাও করতে পারেননি যে এখানে এক ব্যক্তির মৃতদেহ থাকতে পারে । বাসিন্দারা জানান, তাঁরা প্রাথমিকভাবে ভেবেছিলেন হয়তো কোনও কুকুর -বিড়াল মারা গিয়েছে সেই স্থানে । আজ পাঁচিলে মই লাগিয়ে স্থানীয়রা দেখতে পান, পরিত্যক্ত জায়গায় একটি পুকুরের মধ্যে দেহ ভাসছে । উদ্ধার হয় এক পুরুষের মৃতদেহ । মৃত ওই পুরুষের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে বলে মনে করা হচ্ছে ।খবর পেয়ে দেহ উদ্ধারে এসেছে অশোকনগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

