সাতসকালে জঙ্গল থেকে উদ্ধার যুবক- যূবতীর ঝুলন্ত মৃতদেহ । সোমবার দুই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় । স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার সন্ধিপুর ফাঁড়ির পুলিশ । ইতিমধ্যেই ঘটনার অদন্ত শুরু করেছেন তাঁরা ।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি গ্রামে ।এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটা নাগাদ আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতীকে একত্রিতভাবে একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সূত্রের খবর অনুযায়ী জানা যায়, মৃত যুবক ২০ বছর বয়সী দীপ মহাদন্ড বাঁকুড়ার কোতুলপুর অন্তর্বর্তী এলাকার থানার বাসিন্দা । মৃত যুবতী ১৪ বছর বয়সী বর্ষা মহাদন্ড বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্বর্তী এলাকার বাসিন্দা ।
ঝুলন্ত দেহ দু’টি দেখতে পেয়েই তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে । পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক-যুবতী বাঁকুড়া জেলার বৈতাল এলাকার বাসিন্দা । জঙ্গল থেকে দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পাশাপাশি এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

