সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হিন্দু সৎকারে এগিয়ে এল মুসলমান

মুর্শিদাবাদ জেলাতে হিন্দু মহিলার সৎকাজে এগিয়ে এল সংখ্যালঘুরা। আবারও এক হিন্দু মহিলার সৎকার করল গ্রামের মুসলিম ভাইয়েরা। এই হল ভারতবর্ষ ! আর এইসব দৃশ্য দেখে কবিতার কথাগুলো মনে পড়ে যায় বারংবার, “মোরা এক বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম যার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এখনো মানবতা বেঁচে আছে অনেকের মাঝে।”

তাইতো আজ এক আবেগ প্রবল দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত চকসরল পুর গ্রামে। জানা যায়, সেই গ্রামে এক ৬৫ বছরের সাবিত্রী দাস নামে এক হিন্দু মহিলার মৃত্যু হয়।

আমরা এর আগে তুলে ধরেছিলাম এই পরিবারেরই বৃদ্ধার মৃত্যু হয়েছিল অর্থাৎ করুনা দাসের । তখনও গ্রামের সমস্ত মুসলিম ভাইয়েরা এগিয়ে এসেছিল। আজকেও তার ভিন্ন কিছু নয়, করুণা দাস এর স্ত্রী সাবিত্রী দাস তেনার মৃত্যু হয় ,আর মৃত্যুর কথা শোনা মাত্রই তার বাড়িতে ছুটে আসেন পুরো সরলপুর গ্রামের মুসলিম ভাইয়েরা । এবং সকলে মিলে তারা গ্রাম থেকে চান্দা পরতা তুলে তার সৎকার এবং শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কারণ সে ছিল তাদের তাদের প্রতিবেশী। তাই আজ অবাক করা দৃশ্য দেখা গেল, তাহলে আজ আবারও বুঝিয়ে দিল, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ । তবে শুনবো আমরা বিস্তারিত মুসলিম ভাইদের কাছ থেকে, আপনাদের সবার উদ্দেশ্যে বলা ভিডিও টি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, কারণ সামনের দিন যেনো আর কোন হিন্দু ও মুসলিম ভাই ধর্ম নিয়ে বিবাদ না করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube