মা হারা কুকুর ছানাদের যত্নের দায়িত্বে ভিন রাজ্যের এক ট্রাক চালক

পথ কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনাকে ঘিরে একদিকে যখন চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে ; ঠিক সেইসময়েই জলপাইগুড়ির ফুলবাড়িতে ধরা পড়ল মানবিকতার ছবি । নয়টি ছানার জন্মের পরেই গাড়ি দুর্ঘটনায় মারা যায় মা পথকুকুর । সেই ছানাগুলিকে প্রায় এক মাস থেকে প্রতিদিন খাবার খাইয়ে যত্ন করে আসছেন ভিন রাজ্যের এক ট্রাক চালক । ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে এমনটাই ছবি ধরা পড়েছে ।

মানবিক সেই ট্রাক চালকের নাম সুনীল কাপরি । তাঁর সাথে কথা বলে জানা যায় তিনি গুজরাটের বাসিন্দা । একই সঙ্গে জানা গিয়েছে, প্রায় একমাস আগে ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে নয়টি কুকুরছানার জন্ম হয় । জন্মের পরেই গাড়ি দুর্ঘটনায় মারা যায় মা পথকুকুর ।

এরপর থেকে কুকুর ছানাগুলির দেখাশোনা শুরু করেন সুনীল কাপরি । তিনি জানান, প্রতিদিন কয়েক লিটার দুধ ও বিস্কুট কিনে এনে ছানাগুলিকে প্রায় ১ মাস ধরে খাইয়ে আসছেন তিনি । শুধু তাই নয়, নিজে নিরামিশভোজী হয়েও ওই কুকুর ছানাদের জন্য মাংস কিনে এনে চায়ের দোকানদারকে দিয়ে তা সেদ্ধ করে খাওয়ান তিনি । দিনে দু’বার এভাবেই পরম যত্নে ছানাগুলিকে খাইয়ে আসছেন তিনি । শীতের রাতে যাতে কুকুর ছানাগুলির কষ্ট না হয় সেই জন্য খড়, কাপড় ও বাক্স দিয়ে থাকার ঘরও বানিয়ে দিয়েছেন ।তার এই মানবিকতা দেখে সাধুবাদ জানিয়েছেন অনেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube