।। স্বর্ণালী মান্না ।।
কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং । রবিবার কালিম্পংয়ের টাউন হলে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতা বিনয় তামাং ।
এক বছর আগে তৃণমূল ছাড়ার পর আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে গ্রহণ করলেন কংগ্রেসের দলীয় পতাকা । জানা যাচ্ছে, এতদিন ধরে বিজেপিকে সমর্থন করার পরেও পাহাড়ে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি । প্রতিশ্রুতি দেওয়া ছাড়া সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিজেপি সরকার কোনও কাজই করেনি বলে শোনা গিয়েছে । তাই আজ আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসে যোগদান করলেন ।
অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, সংকটের মধ্যে রয়েছে বিনয় তামাংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ । গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করার পর তিনি যোগদান করেছিলেন তৃণমূলে । তবে গত বছর তৃণমূল থেকেও পদত্যাগ করেন তিনি । অনেকেই মনে করছেন এরপর থেকে সঙ্কটে পড়ে যায় তাঁর রাজনৈতিক অস্তিত্ব । একই সঙ্গে মনে করা হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিজের রাজনৈতিক অস্তিত্বকে পুনরুদ্ধার করার জন্যই তাঁর এই পদক্ষেপ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

