উদ্ধার ২৮ হাজার ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ!

জিএসটির হাতে আটক হওয়া দুটি লরি থেকে প্রায় ২৮ হাজার ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে। সূত্রের খবর, দিন কয়েক আগে ইটাহার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি সুতোর বস্তা বোঝাই লড়ি ও মালদার গাজোল সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক থেকে একটি বহুজাতিক নামী কোম্পানির বৈদ্যুতিক পন্য বোঝাই কন্টেইনারকে আটক করে এস.জি.এস.টি বিভাগ। লরি দুটিকেই রায়গঞ্জ স্টেট জিএসটির নিজস্ব পার্কি এ নিয়ে রাখা হয়। লরি দুটিকে চেকিং এর সময় চালকরা গা ঢাকা দেয়।

অতঃপর দুটি লরিতে সন্দেহ জনক কিছু থাকতে পারে বলে ধরে নিয়ে সার্চের জন্য এসজিএসটি বিভাগের তরফে রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। এরপর রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত দুটি লরিতে পন্য সামগ্রী খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ পুলিশ ও জিএসটি বিভাগের কর্মীদের। একটি লরিতে সুতোর বস্তার আড়ালে প্রায় ৪২টি বস্তাবন্দী নিষিদ্ধ কাফ সিরাপ ও কন্টেইনারটিতে ইলেক্ট্রনিকস্ পন্যের আড়ালে প্রায় ২০০ কাটুন নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। প্রশাসনিক সুত্র বলছে, সব মিলিয়ে প্রায় ২৮ হাজার ৪০০ টি নিষিদ্ধ কাফ সিরাপের (ফেনসিডিল) বোতল উদ্ধার হয়েছে। যা কিনা শুধু উত্তরবঙ্গেই নয় গোটা রাজ্যে এমনকি উত্তর-পূর্ব ভারতে এই বিপুল পরিমান নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার বলে ওয়াকিবহাল মহলের দাবী।

যদিও এই চক্রের কারা পান্ডা বা এগুলি কোথা থেকে নিয়ে কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়ে এখনো ধোয়াশা রয়েছে। সবটাই তদন্ত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে পুলিশ। যদিও এই বিপুল উদ্ধার নিয়ে পুলিশের বা জিএসটির কোনো আধিকারিকরা কেউই ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেন নি। এখন পুলিশের তদন্তে কি উঠে আসে তাই দেখার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube