।। স্বর্ণালী মান্না ।।
আবারও ঘটল সেই একই ঘটনা । বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ফের আক্রান্ত হল এক বালক । শনিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ভুল করে বোমাকে বল ভেবে হাতে নিয়ে খেলতে গিয়ে ঘটে গেল বড় বিপত্তি! ঘটে বিস্ফোরণ, আহত হয় বালকটি । আহত বালকটিকে বাদুরিয়ার রুদ্রপুর হাসপাতালে ভর্তি করা হয় ।
এদিনের ঘটনায় আরও জানা গিয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়ের পিছন থেকে উদ্ধার হয়েছে তিন প্যাকেট ভর্তি বোমা । তবে এই ক্ষেত্রে বোমা মজুত রাখার অভিযোগ উঠছে আইএসএফ ও বিজেপি-র বিরুদ্ধে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।
এই বোমা বিস্ফোরণের জেরে আহত হয় বালকটি । কনুইয়ের কাছে চোট পাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় তার ডান হাতের আঙ্গুলটিও । পরবর্তীতে জানা যায় তাকে বারাসত হাসপাতালে আনা হয়েছে । এই ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কে রয়েছে বালক্টির পরিবারের সদস্যরা ।
প্রসঙ্গত, বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায়, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হয় তিন শিশু । এদিন সুতি ও সাগরদিঘিতেও উদ্ধার হয় বেশ কিছু বোমা । দিকে দিকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

