কথায় আছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’, মদের বাণিজ্য সেই লক্ষ্মী লাভের দিশাই দেখাচ্ছে রাজ্যকে । চলতি বছরেই গরমে রেকর্ড গড়েছিল বিয়ারের বিক্রি ও লাভের সংখ্যা ।
দুর্গা পুজোর পর কালী পুজোতে ও মদে আয় বাড়লো রাজ্যের। কালীপুজোর তিন দিনে মদ বিক্রি করে প্রায় ৩৪০ কোটি টাকা আয় করল রাজ্য। যা গতবারের তুলনায় প্রায় ১৮ শতাংশের কাছাকাছি বেশি আয় করেছে আবগারি দফতর । সব থেকে বেশি বিক্রি হয়েছে ‘দিওয়ালি’ অর্থাৎ ১৩ ই নভেম্বর। ১২ই নভেম্বর থেকে ১৪ই নভেম্বর মদ থেকে সর্বাধিক আয় করেছে রাজ্য।
সব থেকে বেশি বিক্রি হয়েছে দেশে প্রস্তুতকারক বিদেশী মদ। দুর্গাপুজোর পাঁচ দিন ও কালীপুজোর তিনদিন এই আট দিনে মদ থেকে আয় করল রাজ্য ১ হাজার কোটি টাকার বেশি। দুর্গাপুজোয় আয় হয়েছিল ৬০০ কোটি টাকা । যা সাম্প্রতিক সময় সর্বকালীন রেকর্ড বলেই দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা । অক্টোবর মাসের পর নভেম্বর মাস ও বিপুল আয়র রাস্তা দেখাচ্ছে মদ বিক্রি করে রাজ্যকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

