।। স্বর্ণালী মান্না ।।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু হতে চলেছে সিবিআই তদন্ত । সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে দেওয়া হল সিবিআই তদন্তের নির্দেশ । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, শনিবার লোকপালের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
প্রাথমিক তদন্তে নেমে অভিযুক্তের কাছ থেকে তথ্য সংগ্রহ সহ অভিযুক্তকে জেরা করতে পারে তদন্তকারী সংস্থা । এই মামলায় শীর্ষ আদালতের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’-এর বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন । তাঁর দাবি সাংসদে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ ।
এই মামলায় এথিক্স কমিটির একটি বৈঠকও বসে । তবে সেই বৈঠকে ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ তুলে ওয়াক আউট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ । ইতিমধ্যেই এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ দিয়েছে । এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদে তা ৬ঃ৪ এ পাশও হয়ে যায় প্রস্তাবটি । মনে করা হচ্ছে, এদিন সিবিআই তদন্তের নির্দেশের পর আরও বিপাকে পড়তে চলেছেন মহুয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

