এখনও উদ্ধারের অপেক্ষায় ৪১ জন শ্রমিক!

।। স্বর্ণালী মান্না ।।

অতিক্রান্ত হয়ে গিয়েছে ১৫টি দিন । এখনও উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক । জোর কদমেই এগোচ্ছিল উদ্ধারকাজ; তবে অগার মেশিন খারাপ হয়ে যাওয়াতে আচমকাই থমকে গেল সব । রবিবার ভার্টিকাল ড্রিলিংয়ের পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় ম্যানুয়াল ড্রিলিংও চলবে ।

রবিবার সকাল থেকেই শুরু করা হয় ভার্টিকাল ড্রিলিং । এতে সুড়ঙ্গের উপরের অংশ থেকে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, প্রায় ৯০ মিটার সমান গভীর একটি পথ খনন করা হবে সুড়ঙ্গের উপরের অংশে । সেই সময় সুড়ঙ্গের ধস আটকাতে সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে এক বিশেষ ব্যবস্থা ।

এতদিন ধরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে আনা হয়েছিল অত্যাধুনিক যন্ত্র । বৃহস্পতিবার অগার মেশিন এনে শুরু করা হয়েছিল খননের কাজ । সকলের মনেই তখন জেগেছিল নতুন আশা । মনে করা হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুক্তি পাবেন আটকে পড়া শ্রমিকরা । তবে শুক্রবারই বিকল হয়ে যায় সেই যন্ত্রটিও । থমকে যায় উদ্ধারকাজ । অত্যাধুনিক পথ ত্যাগ করে অবশেষে উদ্ধারকারীরা হাতে তুলে নিয়েছিলেন শাবল । তবে কবে মুক্তি পাবেন সুড়ঙ্গে বন্দী শ্রমিকরা? উত্তর নেই কারোর কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube