গ্যাস সিলিন্ডারের সঙ্গে যুক্ত হতে চলেছে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন

গ্যাস সিলিন্ডারের জন্য চালু হচ্ছে জন্য নতুন নিয়ম । এবার নিজের পরিচয়ের জন্য গ্রাহকদের দিতে হবে আঙ্গুলের ছাপ সহ নিজের একটি ছবি । দ্রুতই এই নিয়ম চালু করতে চলেছে ইনডেন । সংস্থার পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু করছেন তারা ।

এবার থেকে বাড়িতে গ্যাস সরবরাহ করতে আসা ডেলিভারিমানকে দিতে হবে গ্রাহকদের আঙ্গুলের ছাপ বা ফেস স্ক্যান । ইন্ডেনের অ্যাপের দ্বারা গ্রাহকদের নিজের আঙ্গুলের ছাপ বা ফেস স্ক্যান দিতে হবে বলে জানা গিয়েছে । গ্যাস সরবরাহের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংগ্রহ করবেন তারা । তার পর গ্রাহকদের সেই তথ্যকে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে বলেও খবর ।

সংস্থা সূত্রের খবর ৩১ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের আঙ্গুলের ছাপ ও ফেস স্ক্যানারের কাজ সম্পূর্ন করার প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে । জানা গিয়েছে প্রাথমিক ভাবে ইন্ডেনের গ্রাহকদের মধ্যে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত আছেন তাদের প্রথমে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই গ্যাস সরবরাহকরি সংস্থা । তার পর বিভিন্ন ধাপে বাকি গ্রাহকদের ডিজিটাল পরিচয় সংগ্রহ করা হবে ।

অনেক সময় দেখা যায় যখন ডেলিভারিমান গ্যাস দিতে বাড়িতে যান সংশ্লিষ্ট গ্রাহক বা যার নামে সিলিন্ডার বুকিং রয়েছে তিনি বাড়িতে অনুপস্থিত । তাঁর জায়গায় অন্য কোন ব্যাক্তি সেই গ্যাস ব্যাবহার করছেন । তাই এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন থাকলে সঠিক গ্রাহককেই গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা । তবে এত কম সময়ে এই কাজ কী ভাবে সম্ভব হবে বা কি ভাবে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংগ্রহ করবে ডিস্ট্রিবিউটররা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube