এবার খড়গপুরে দিলীপ ঘোষের র্যালিতে অনুমতি দিল না জেলা পুলিশ । রবিবার খড়্গপুর ইন্দা ওটি রোড পেট্রোল পাম্প থেকে খড়গপুর গ্রামীন থানা পর্যন্ত একটি ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচি হওয়ার কথা ছিল । সেই অনুষ্ঠানে অনুমতি দিল না জেলা পুলিশ ।
জানা যাচ্ছে, প্রথমে এই র্যালিটি হওয়ার কথা ছিল খড়গপুর বারোবেটিয়া থেকে কেন্দ্রীয় বিদ্যালয় পর্যন্ত । সেখানে তৃণমূলের অনুষ্ঠান রয়েছে বলে সেই অনুষ্ঠানটি এইখানে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু দেখা গিয়েছে এই অনুষ্ঠানেও পুলিশের অনুমতি না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মী সমর্থকেরা । যদিও বিজেপি জানিয়ে দিয়েছে এই অনুষ্ঠান তাঁরা পালন করবেনই ।
একই সঙ্গে জানা গিয়েছে ইতিমধ্যেই দুর্গাপুর থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । যদিও পুলিশ জানিয়ে দিয়েছে হাইকোর্টের নিয়ম অনুযায়ী এই ধরণের যে কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে ২৪ ঘন্টা আগে অনুমতি নিতে হয় ; অথচ বিজেপি তা করেনি । সেই ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি । কিন্তু বিজেপি কর্মীরা ও সমর্থকরা জানিয়েছেন, ২৪ ঘন্টা আগেই অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছিল জেলা পুলিশকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

